কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৬-২০২৬ ১২:৪৩:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৬-২০২৬ ১২:৪৩:২১ অপরাহ্ন
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে ভদ্র শিকদার (৪৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় বালিয়াতলী নৌ-পুলিশ এই লাশটি উদ্ধার করে।
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া আমিনুলের ইটভাটা সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্র শিকদার ওই ইউপির লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
পুলিশ জানায়, ভদ্র শিকদার পেশায় একজন জেলে। তিনি অধিকাংশ সময়ই নদীর চরে থাকতেন। দুদিন আগেও ঝড়োবৃষ্টির মধ্যে মাছ শিকার করেছেন। স্থানীয়রা জানান, ওই জেলে খুবই সাহসী ছিলেন। অধিকাংশ সময় বাড়িতে থাকতেন না ।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, সকালে স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মধ্যবয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করি। মরদেহটি চরে আটকে ছিল। ধারণা করা হচ্ছে অন্তত তিনদিন আগে মারা গেছে। মরদেহের পড়নে লুঙ্গি ছিল। লুঙ্গিতে মোড়ানো বিড়ির প্যাকেট এবং দিয়াশলাই ছিল। তবে শরীর থেকে চামড়া খসে পড়েছে এবং ফুলে ফেঁপে আছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স