ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগি লাইনচ্যুত

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫০:২০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:৩১:২৮ অপরাহ্ন
খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ছবি : সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। 

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ি ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের তিনটি ট্যাংকারের ৯ টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। 

তিনি আরও জানান, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর শুরু হবে উদ্ধার কার্যক্রম।

প্রসঙ্গত, গত ২১মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ