দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০৬-২০২৬ ০১:৪৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৬-২০২৬ ০১:৪৬:৪৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। দেশের খেলাপ্রেমীদের জন্য এবার বড় সুখবর দিয়েছে বাংলাদেশের তিনটি চ্যানেল। দর্শক এবার টিভি এবং অনলাইন- উভয় মাধ্যমেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টিভি এবারের বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। সম্প্রচার স্বত্ব চূড়ান্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এর ফলে দেশের সব প্রান্তের দর্শক সহজেই টেলিভিশনের পর্দায় খেলা দেখতে পাবেন।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে প্রতি আসরেই ব্যাপক উত্তেজনা দেখা যায়। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন ও পর্তুগালের মতো দলগুলোর ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। এবারের আসরেও সেই উন্মাদনা আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করা হচ্ছে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১০৪-এ, যা বিশ্বকাপের ইতিহাসে একটি সম্পূর্ণ নতুন অধ্যায়।
টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার দারুণ সুযোগ থাকছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোন, কম্পিউটার ও স্মার্ট টিভিতে সরাসরি খেলা উপভোগ করা যাবে। এর ফলে শহর থেকে গ্রাম—সব জায়গার দর্শকের জন্যই বিশ্বকাপ দেখা অনেক সহজ হবে।
বিশেষ করে যারা টিভি সম্প্রচারকে প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন, তাদের জন্য বিটিভি ও বেসরকারি চ্যানেলগুলোর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স