ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১১:৩৬:৫২ পূর্বাহ্ন
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই ​ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে মহাসড়কের ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিয়া বাজার হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন।

তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের পরিচয় জানা যায়নি।

ওসি আমিন বলেন, শনিবার সকালে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি ছুপুয়া এালাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটন এবং নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ