ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭২ হাজার টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১১:১৩:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১১:১৩:৫২ পূর্বাহ্ন
কলাপাড়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭২ হাজার টাকা ছিনতাই ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় খাপড়াভাঙ্গা গ্রামে গরু ব্যবসায়ী সালাউদ্দিন হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে । তার কাছে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এমনকি তাকে মৃত ভেবে অচেতন অবস্থায় পুকুরপাড়ে ফেলে রেখে যায়। শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে একদল সশস্ত্র দূর্বৃত্ত নিজ বাড়ির পুকুর পাড়ে এমন নৃশংসতা চালিয়েছে। 

সালাহউদ্দিন কে অচেতন  অবস্থায় স্বজনেরা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।  কিন্তু অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১ টার দিকে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করা হয়।

আহত ব্যবসায়ীর স্ত্রী মোসা: তহমিনা জানান, তার স্বামী গরু বিক্রি করে বাজার থেকে  বাসায় ফেরার পথে ইয়াসিন গাজী ও তার পিতা আমির গাজী, ভাই ইব্রাহিম গাজী পূর্ব বিরোধের জের ধরে এ হামলা চালায়।  তার সাথে থাকা টাকা নিয়ে যায়। 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আব্দুল মালেক জানান, বুকের মধ্যে ধারালো কিছু ঢুকিয়ে দেয়ায় ফুসফুস পর্যন্ত ক্ষত সৃষ্টি হয়েছে।  দুই হাতের বাহু ধারালো অস্ত্রের কোপে ঝুলে গেছে।  এ কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ  ব্যবস্থা  গ্রহণ করা হবে।  
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ