ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বোটডুবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০১:৫০:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০১:৫০:২৭ অপরাহ্ন
রাঙামাটিতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বোটডুবি ফাইল ছবি
রাঙামাটিতে সুবলং এলাকায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বোট ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) বরকল উপজেলার সুবলং বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী বোটে শিশুসহ ১২ জন যাত্রী ছিল। হ্রদে পানি কম থাকায় এবং আশপাশে বোট থাকায় দ্রুতই সবাইকে উদ্ধার করা সম্ভব হয়।

রাঙামাটি বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বলেন, সকালে একটি লঞ্চ মাইনী থেকে রাঙামাটি যাওয়ার পথে এবং রাঙামাটি থেকে বরকল যাত্রীবাহী বোটের সঙ্গে সংঘর্ষে বোটটি ডুবে যায়৷ বোটে শিশুসহ ১২ জন যাত্রী ছিল। তবে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সবাই এখন ভালো আছে।

রাঙামাটি বরকল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, নৌ ডুবির ঘটনায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কোনো ক্ষতি হয়নি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ