ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সকলকে নিয়ে মানবিক সরকার গঠনের আশা আইভীর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১২:০২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০১:০২:১৮ অপরাহ্ন
​সকলকে নিয়ে মানবিক সরকার গঠনের আশা আইভীর ​ছবি: সংগৃহীত
দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগার থেকে বের হয়ে রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবনে পৌঁছান আইভী। তার মুক্তির খবর পেয়ে রাত ১১টা থেকেই বাড়ির সামনে জড়ো হতে থাকেন আত্মীয়-স্বজন, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন তারা।

বাসায় পৌঁছানোর পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি দেশের মানুষ, বিচার বিভাগ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইভী বলেন, ‘আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই, সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো অনেক মায়েরা আছেন, তারা নিরাপরাধ। আশা করছি, সরকার তাদের প্রতিও সদয় হবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জের বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট ঘটনার জেরে তার বিরুদ্ধে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টাসহ মোট ১২টি মামলা দেখানো হয়।

বেশ কয়েকটি মামলায় তিনি আগেই জামিন পেলেও একের পর এক নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছিল। সর্বশেষ গত ৩০ এপ্রিল হাইকোর্ট সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিলে তার কারামুক্তির পথ সুগম হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ