চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়েছে ১২ বসতঘর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৬-২০২৬ ০১:৩৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৬-২০২৬ ০১:৩৭:৪৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, সকাল ১০টার দিকে আগুনের খবর আসে। এরপর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে। সেখানে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর বলেন, আগুনে ১২ থেকে ১৩টি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স