ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বইছে তাপপ্রবাহ, থাকবে কয়দিন জানালো আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১১:৪৭:০০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১১:৪৭:০০ পূর্বাহ্ন
বইছে তাপপ্রবাহ, থাকবে কয়দিন জানালো আবহাওয়া অফিস ফাইল ছবি
দেশের তিন বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ বুধবার (৩ জুন) পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (০২ জুন) আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৪ ও ৫ জুন দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সোমবার (১ জুন) পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহটি বুধবার ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ৪ ও ৫ জুন সারাদেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এ কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ ভাগ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা  চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  
 
আগামী ৫ জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা  চট্টগ্রাম বরিশাল ও সিলেট  বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
এ সময়ে সারাদেশে বৃষ্টি প্রবণতা কিছুটা বাড়তে পারে, যে কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানানো হয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ