পুরনো সময়সূচিতে ফিরল শপিং মল-দোকানপাট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৬-২০২৬ ০৬:৫০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৬-২০২৬ ০৭:৩৩:০৪ অপরাহ্ন
ফাইল ছবি
ঈদের ছুটি শেষে ফের পুরনো সময়সূচিতে ফিরেছে শপিংমল, মার্কেট ও দোকান। সোমবার (১ জুন) থেকে এসব প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক পত্রে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১২ মে ঈদুল আজহা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত পত্রে বলা হয়, অদ্য ০১ জুন ২০২৬ তারিখ হতে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ১০:০০ টার পরিবর্তে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এমতাবস্থায়, বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত খোলা রাখা, সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয় ওই পত্রে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স