ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:১৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:১৪:১৭ অপরাহ্ন
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত ছবি : সংগৃহীত
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান ও সদর উপজেলার উত্তর আলাইপুরের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোর থেকে তিন মামাতো-ফুপাতো ভাই একটি মোটসাইকেলে যোগে সিংড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে এলাকায় বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরার মারা যায়। এ সময় আহত হয় সাইফুল নামে আরও এক যুবক।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আহত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ