স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৬-২০২৬ ০১:২৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৬-২০২৬ ০১:২৭:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি।
চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও শিক্ষার্থীরা আরও কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটিতে ভিন্নতা রয়েছে।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে।
আরও পড়ুন: ঈদের টানা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
এর পরের দুই দিন ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রবিবার (৭ জুন) থেকে পাঠদান শুরু হবে।
দেশের সব মাদ্রাসা-আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। স্কুল-কলেজের চেয়ে এই ছুটি এক সপ্তাহ বেশি।
মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে মাদরাসাগুলোতে পাঠদান শুরু হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স