প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৬-২০২৬ ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-০৬-২০২৬ ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে ঈদ উপলক্ষে সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে।
সোমবার (১ জুন) বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে, দুপুর ১২টায় ওই সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তে সোমবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স