ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে দুই দিনে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৫:৩২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৫:৩২:৩৫ অপরাহ্ন
​যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে দুই দিনে ​ছবি: সংগৃহীত
সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে তারা। রোববার (৩১ মে) এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, এই ঘোষণা ১ জুন থেকে কার্যকর হবে। ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে। দূতাবাস আরও জানায়, ‘‘আমাদের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন।’’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ