মেহেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি, সেচ কাজ বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৫-২০২৬ ০৪:৫১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৫-২০২৬ ০৪:৫১:৫৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মেহেরপুরের সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মাঠ থেকে ৪টি এবং মুজিবনগর উপজেলার মোনাখালি মাঠ থেকে ৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। এতে প্রায় ৫০০ বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে গেছে। শনিবার (৩০ মে) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চকশামনগর মাঠে দিয়া কাছে মেহেরপুর সদর ফিডারের আওতায় চারটি এবং একই মাঠের মুজিবনগর উপজেলার মোনাখালী অংশে বটতলা সংলগ্ন মুজিবনগর ফিডারের আওতায় আরও তিনটি ট্রান্সফর্মারের কয়েল চুরি।
রাতের আধারে অজ্ঞাত চোরেরা বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার খুলে ফেলে। ট্রান্সফরমারের উপরের কভার ভেঙ্গে ভেতরে থাকা কয়েল নিয়ে যায়। এতে প্রায় ৫ শতাধিক বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুত সমিতির নিয়মানুযায়ী ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের সব খরচ গ্রাহককে বহন করতে হবে। এতে চরম বিপাকে পড়েছেন সেচ পাম্প মালিক।
মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির সদর সার্কেলের ডিজিএম শ্যামল কুমার মল্লিক জানান, এ বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে। এছাড়া নিয়ম তান্ত্রিক উপায়ে আবেদন করলে নতুন ট্রান্সফর্মার লাগানো সম্ভব।
আর এ বিষয়ে তদন্ত সাপেক্ষে চর চক্রকে ধরার কার্যক্রম চলমান রয়েছে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স