ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৩:০৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৩:০৩:১৯ অপরাহ্ন
রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩ ফাইল ছবি
রাজধানীর ডেমরায় বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। 

রোববার (৩১ মে) সকাল সাড়ে সাতটার দিকে বাঁশেরপুল বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে।  দগ্ধরা হলেন, সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, তোফাজ্জলের ২৩ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ