ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় এক সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১২:০৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১২:০৪:৪৯ অপরাহ্ন
কলাপাড়ায় এক সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় তানজিলা (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০মে) দুপুরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত তানজিলা লালুয়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের সাগর পল্লানের স্ত্রী। তানজিলার বাবার বাড়ি তুলাতলী গ্রামে। তার বাবার নাম  সবুজ হাওলাদার। তার দুই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

তানজিলার চাচাতো বোন শিউলি বেগম জানান, পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন। এ সময় খবর পান যে তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তিনি এ ঘটনায় সন্দেহ প্রকাশ করে বলেন, এটি আত্মহত্যা নাও হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে  ময়নাতদন্ত করা হয়েছে।  ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ