‘নাসীরুউদ্দীন পাটওয়ারীকে ভ্যাকসিন দেয়া দরকার’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৫-২০২৬ ০৪:৪৯:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৫-২০২৬ ০৪:৪৯:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, ‘নাসীরুউদ্দীন পাটওয়ারীর জলাতঙ্ক রোগ হয়েছে, তাকে ভ্যাকসিন দেওয়া দরকার।’
বুধবার (২৭ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান অভিযোগ করে বলেন, নাসীরুউদ্দীন পাটওয়ারী নিয়মিতভাবে অশালীন মন্তব্য করে দেশের রাজনৈতিক পরিবেশকে ‘কলুষিত’ করছেন। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের রাজনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছেন পাটওয়ারী।
তিনি আরও অভিযোগ করেন, নাসীরুউদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং শিবিরের নেতাকর্মীরাই ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স