ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈদের দিন কারাবন্দীদের জন্য থাকছে পোলাও-রোস্ট-মিষ্টি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৪:৪৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৬:২৫:০৩ অপরাহ্ন
​ঈদের দিন কারাবন্দীদের জন্য থাকছে পোলাও-রোস্ট-মিষ্টি ​ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার, বিনোদন ও দর্শনার্থী ব্যবস্থাসহ নানা আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঈদের আনন্দ থেকে বন্দীদের বঞ্চিত না করতে এবারও থাকছে জমজমাট আয়োজন ও উন্নত খাবারের ব্যবস্থা।

কারা কর্তৃপক্ষ জানায়, অন্যান্য জাতীয় ও ধর্মীয় উৎসবের মতো এবারও প্রতিটি কারাগারে নিজস্ব সামর্থ্য অনুযায়ী বন্দীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঈদের দিন সকালে বন্দীদের জন্য পরিবেশন করা হবে পায়েশ বা সেমাইয়ের সঙ্গে মুড়ি।

দুপুরের খাবারে থাকছে পোলাও, গরুর মাংস বা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি।

এছাড়া রাতে বন্দীদের জন্য পরিবেশন করা হবে ভাত, মাছ ও আলুর দম।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে ঘিরে বন্দীদের মানসিক স্বস্তি দিতে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন করা হবে।

একই সঙ্গে বন্দীদের স্বজনদের সাক্ষাতের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, যাতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন কারাবন্দীরা।

কারা সংশ্লিষ্টরা বলছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বন্দীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্দীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি হবে এবং তারা উৎসবের আবহ অনুভব করতে পারবেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ