সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৫-২০২৬ ১২:৩৯:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৫-২০২৬ ১২:৩৯:২৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলাবাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গণকবাড়ী, গজারিয়াপাড়া, কোনাবাড়ী, মুসারচর, রতন মার্কেট, হাতুরাপাড়াসহ ২৩ গ্রামের মুসল্লিরা প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্যাপন করছেন।
বুধবার সকাল ৮টায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গণকবাড়ী, গজারিয়াপাড়া, কোনাবাড়ী, হাতুরাপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার আমজাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। এবারও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত শেষ করা হয়েছে। দূরদূরান্ত থেকেও মুসল্লিরা নামাজ আদায় করতে আসছেন। কাঁচপুর চেয়ারম্যানপাড়া এলাকা থেকেও অনেক মুসল্লি গিরদাইনে ঈদের নামাজ আদায় করতে এসেছেন।’
গিরদাইন পশ্চিমপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক বলেন, ‘আমরা প্রায় ২০ পরিবার প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপন করে আসছি। এর ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উদ্যাপন করছি।’
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স