বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০৫-২০২৬ ০৬:৪০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৫-২০২৬ ০৬:৪০:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বিয়ে হয় ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। বিয়ের পর একাধিকবার মাতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। গত সাত মাস ধরে সেভাবে কোথাও দেখা মিলছিল না দিব্যাঙ্কার, ফলে শুরু হয় গুঞ্জন। চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন দম্পতি।
মঙ্গলবার (২৬ মে) যমজ সন্তান এসেছে দিব্যাঙ্কা-বিবেকের কোলে। এ যেন তাঁদের দাম্পত্য জীবনের দীর্ঘ অপেক্ষার অবসান। অভিনেত্রী বারবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার যমজ পুত্র এলো তাঁর ঘরে।
দিব্যাঙ্কা মা হওয়ার পরে বিবেক এক পোস্টে লেখেন, ‘আমার করণ ও অর্জুন এসে গেছে। আমাদের ছেলেরা এসে গেছে। ওদের আগমনে আমাদের জীবন খুশিতে ভরে গিয়েছে। দিব্যাঙ্কা এবং আমি আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।’
ঠিক যেমন ‘করণ অর্জুন’ ছবিতে, নিজের দুই ছেলের অপেক্ষায় ছিলেন রাখি। তেমনই যেন বহু প্রতীক্ষার পরে দুই ছেলেকে পেয়েছেন দিব্যাঙ্কা। সেই রেশ ধরেই যেন তাঁদের পোস্ট। নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে টেলি তারকারা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স