ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইরানে নতুন করে হামলার পরও রুবিও বললেন, ‘চুক্তি সম্ভব’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০২:৪৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৩:০০:১৪ অপরাহ্ন
​ইরানে নতুন করে হামলার পরও রুবিও বললেন, ‘চুক্তি সম্ভব’ ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনো দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে।

মঙ্গলবার (২৬ মে) ভারতের জয়পুর সফরকালে রুবিও সাংবাদিকদের এমনটা বলেছেন।

জয়পুর শহরে সরকারি সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, আজ কাতারে কিছু আলোচনা হয়েছে। তাই আমরা দেখতে চাই, কোনো অগ্রগতি করা যায় কি না। আমার মনে হয়, প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে। তাই এটি চূড়ান্ত হতে কয়েক দিন সময় লাগতে পারে।

রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই হবে না।

ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র সোমবার (২৫ মে) ইরানে নতুন করে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে নতুন দফার আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানের শীর্ষ আলোচকেরা কাতারের দোহায় পৌঁছানোর পরই এসব হামলা চালানো হয়।

যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান।

এ প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি অবশ্যই খোলা থাকতে হবে।

তিনি আরও বলেন, একভাবে হোক বা অন্যভাবে, এই নৌপথ খোলা থাকবেই। তাই এটি খোলা রাখা প্রয়োজন। সেখানে যা ঘটছে, তা অবৈধ এবং বিশ্বের জন্য টেকসই নয়। এটি অগ্রহণযোগ্য।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ