ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বাড়ল স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৩:৩৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৩:৩৭:২২ অপরাহ্ন
আবারও বাড়ল স্বর্ণের দাম ​ছবি: সংগৃহীত
ঈদুল আজহার আগে আবারও বেড়েছে দেশের স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। আগের দামের তুলনায় ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সংস্থাটি জানায়, একই দিন সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং জরুরি বৈঠক করে নতুন দর নির্ধারণ করে।

নতুন সিদ্ধান্তে শুধু ২২ ক্যারেট নয়, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রূপার দামেও পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। তবে নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং অলংকারের নকশাভেদে মজুরি যুক্ত হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ