ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজের সময় রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০১:৩৭:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০১:৩৭:১৫ অপরাহ্ন
হজের সময় রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচি ফাইল ছবি
হজ মৌসুম উপলক্ষ্যে মসজিদে নববীর পবিত্র রিয়াজুল জান্নাহ বা রাওজা শরিফ পরিদর্শনের নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। হারামাইন শরিফাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের সুবিধার্থে নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে এই সময় নির্ধারণ করা হয়েছে।

পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়

নতুন সূচি অনুযায়ী, পুরুষদের জন্য প্রতিদিন রাত ২টা থেকে ফজর নামাজ পর্যন্ত এবং বেলা ১১টা ২০ মিনিট থেকে এশা নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারতের সুযোগ থাকবে। অন্যদিকে নারীরা ফজর নামাজের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং এশা নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত সেখানে প্রবেশের সুযোগ পাবেন।

জুমার দিনের বিশেষ সূচি

শুক্রবার বা জুমার দিনের জন্য আলাদা সময়সূচি দেওয়া হয়েছে। এদিন পুরুষরা রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশা পর্যন্ত জিয়ারত করতে পারবেন। নারীদের জন্য জুমার দিনের সময় নির্ধারণ করা হয়েছে ফজর নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশা নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত।

সৌদি কর্তৃপক্ষ বিশেষভাবে জোর দিয়ে বলেছে যে, রওজা শরিফ জিয়ারতের জন্য হাজিদের অবশ্যই নুসুক অ্যাপের মাধ্যমে আগে থেকে বুকিং বা অনুমতি নিতে হবে। শৃঙ্খলা বজায় রাখা এবং ভিড় এড়াতে নির্ধারিত সময়ের সঠিক অনুসরণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। হাজিদের এই পবিত্র স্থান পরিদর্শনে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্যই আগাম বুকিংয়ের এই ব্যবস্থা রাখা হয়েছে।

 বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ