ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৬:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৬:০৪ পূর্বাহ্ন
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫ ছবি : সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উলটে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। 

যমুনা সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের উপর যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত চেষ্টা চলছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ