সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৫-২০২৬ ০৪:০৬:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৫-২০২৬ ০৪:০৬:৫২ অপরাহ্ন
ফাইল ছবি
পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য সোমবার (২৫ মে) বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য ২৫ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ (নয়) ঘণ্টা তারাবো বিশ্বরোড হতে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সকল গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স