জোবাইদা করিম জুট মিলসে রুফটপ সোলার স্থাপন কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৫-২০২৬ ০২:০০:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৫-২০২৬ ০২:০০:০৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে রুফটপ সোলার স্থাপনের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সোলার স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন।
জুম প্ল্যাটফর্মে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং ওজোপাডিকোর চেয়ারম্যান নূর আহ্মদ।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়াসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স