শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৫-২০২৬ ১২:৫৫:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৫-২০২৬ ১২:৫৫:১১ অপরাহ্ন
ফাইল ছবি
ঈদুল আজহার ছুটির আগে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। শুক্রবার (২২ মে) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ মে (শনিবার) সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই আপনারা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
এ ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে হলে জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যে বিল দিতে হবে। অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে বলেও জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স