ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনীর ঘুরে দেখেন। 

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। 

প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে জানানো হয়, এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, প্রদর্শনীতে আসা কিছু গাড়ি প্রধানমন্ত্রী তার কার্যালয়ের ভেতরে চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও জানানো হয়, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ