লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৫-২০২৬ ১২:০৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৫-২০২৬ ১২:০৩:৪২ অপরাহ্ন
ফাইল ছবি
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নতুন মৌসুম দিয়ে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২৬ মৌসুমের জন্য তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।
এলপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগসহ বড় বড় টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব। ।
শুধু সাকিবই নন, আসন্ন আসর সামনে রেখে আরও দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাকসে ও দুনিথ ভেল্লালাগেকেও দলে নিয়েছে জাফনা।
দুই বছরের বিরতির পর আবারও ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। আগের দুই মৌসুমে নিলাম পদ্ধতি থাকলেও এবার ড্রাফট পদ্ধতি ফিরছে। যা অনুষ্ঠিত হবে ১ জুন।
উল্লেখ্য, এলপিএলের ইতিহাসে অন্যতম সফল দল জাফনা কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স