জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা স্থায়ী হতে পারে না: স্পিকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৫-২০২৬ ০৬:৫৬:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৫-২০২৬ ০৭:২০:৪০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, নিরাপত্তা কেবল অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভরশীল নয়; এটি একটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক পরিসরে স্থিতিশীল অবস্থানের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।
তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারের এই সময়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে বিনিয়োগ বাড়ানো জরুরি। এর মাধ্যমে যেমন ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে দায়িত্বশীলতার পরিচয় মিলবে, তেমনি জনগণের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী হবে।
সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে গবেষণাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।
অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স