ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৪:১২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৪:১২:৪৬ অপরাহ্ন
​এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
গ্রীষ্মকালীন ও ঈদুল আযহা উপলক্ষ্যে এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণা করা হয়।

তাতে বলা হয় ২২ মে থেকে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে।

এছাড়া গ্রীষ্মকালীন ও কোরবানির ঈদ উপলক্ষে ২২ মে শুক্রবার থেকে আগামী ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। ছুটি শেষে ২২ জুন থেকে ফের ক্লাস শুরু হবে।

তবে অফিস খুলবে জুন মাসের ১ তারিখ থেকে।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৮ মে বৃহস্পতিবার।

কোরবানির ঈদ উপলক্ষে এবার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ