ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় চালু হচ্ছে ‘পাগলা ঘণ্টা’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৮:২৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৮:২৭:১৮ অপরাহ্ন
​হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় চালু হচ্ছে ‘পাগলা ঘণ্টা’ ​ছবি: সংগৃহীত
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তায় দেশের চিকিৎসাকেন্দ্রগুলোতে সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা করছে সরকার।

প্রথম ধাপে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাইলট প্রকল্প হিসেবে এই সিস্টেম চালু করা হবে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, বেশ কয়েকটি স্বাস্থ্য সংস্থা ও হাসপাতাল মহাখালী এলাকায় হওয়ায় এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনাও করছে সরকার।

সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এ উদ্যোগগুলো হাতে নিয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী দেশের ১০টি হাসপাতালের আইসিইউ সেবা আরও শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একটি করে ভেন্টিলেটর (আইসিইউতে ব্যবহৃত লাইফ-সাপোর্ট মেশিন) এবং পাঁচটি করে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন।

১০ বেডের আইসিইউ সুবিধা থাকা এই হাসপাতালগুলো হলো—টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও যশোরের আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল; মাদারীপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গার সদর হাসপাতাল; মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতাল এবং শেরপুর জেলা হাসপাতাল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ