ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৮:৪২:৪৫ অপরাহ্ন
​পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ​ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সিলেটে চলমান টেস্টে জয় পেলে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা।

মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ। পঞ্চম দিনে অপেক্ষা করছে রোমাঞ্চ। শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ উইকেট। পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।

৭১ রানে অপরাজিত আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার পক্ষে টেল এন্ডার তিন ব্যাটসম্যান সাজিদ খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাসকে নিয়ে পরাজয়ের এড়ানোর লড়াই করা সত্যিই অসম্ভব। কারণ বোলারদের নিয়ে সারাদিন উইকেটে থেকে ৯০ ওভার প্রতিরোধ করা অবিশ্বাস্য ব্যাপার। 

তাই বলাই যায়, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ