নতুন গান ‘অনায়াসে’ নিয়ে এলেন রুনা লায়লা ও বাপ্পা মজুমদার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০৫-২০২৬ ০৪:২২:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৫-২০২৬ ০৪:২২:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন আঙ্গিকের বাংলা গজলধর্মী গান ‘অনায়াসে’ প্রকাশ্যে এসেছে। শনিবার (১৭ মে) থেকে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি৷
বাপ্পা মজুমদার বলেন, এটি আমাদের 'অনুভব' অ্যালবামের প্রথম গান। রুনা লায়লা ম্যাম দুর্দান্ত গেয়েছেন। উনি কণ্ঠ দেওয়ায় গানটির আবেদন অন্য রকম হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা গান প্রথমে এককভাবে প্রকাশ করা হবে। এরপর চলতি বছরের অগাস্টের মধ্যে পুরো অ্যালবাম প্রকাশ করব।
রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, এটা আমার জন্য দারুণ এক অনুভূতি। উনার মত এত বড় মাপের একজন শিল্পীর সঙ্গে গান করতে পারা নিঃসন্দেহে বিশাল প্রাপ্তি। সেই আনন্দ তো আছেই, পাশাপাশি এটি আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা।
বাপ্পা মজুমদার জানান, গানটি মূলত তার জন্যই করা হয়েছিল। তিনি গানের কথা দেখে বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও, গানটি ডুয়েট হোক। এরপরই উনার সঙ্গে গানটি গাওয়া। আশা করি, শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে গানটি।
উল্লেখ্য ‘অনুভব’ অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। এতে রুনা লায়লার আরও একটি একক গান থাকার কথা বলেছেন বাপ্পা। এ অ্যালবামের বাকি গানগুলোতে আরও কণ্ঠ দেবেন তানভীর আলম সজীব, কোনাল, টিনা রাসেল, প্রিয়াঙ্কা গোপ, কলকাতার রাঘব চ্যাটার্জী, আনিলা নাজ চৌধুরী ও বাপ্পা নিজে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স