ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সবজি রপ্তানিতে মন্দা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৩:০৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৩:০৬:১৭ অপরাহ্ন
বাংলাদেশে সবজি রপ্তানিতে মন্দা ছবি : সংগৃহীত
লন্ডনে যাবে সবজি। যাচাই-বাছাই ও প্যাকেজিংয়ে ব্যস্ত, কর্মীরা। তবে, ধীরে ধীরে কমছে সবজি রপ্তানি আয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি অর্থবছরসহ ৩ বছরে শতাংশের হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি আয় কমেছে শিমে, ৪২.৩৯ শতাংশ। এরপরই চিচিঙ্গায় ৪০.৪২ শতাংশ ও পটলে ৩৬.৫১ শতাংশ। যদিও মোট রপ্তানি আয় কম হলেও, শতাংশের হিসাবে বেড়েছে, লালশাক ও পুঁইশাকে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে সবজিতে রপ্তানি আয় ছিল, ১ হাজার ৪৪৮ কোটি ৫১ লাখ টাকা। তবে, গেল অর্থবছরে এটি কমে দাঁড়ায় ৯৮৯ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ ৫ বছরে কমেছে, ৩০ শতাংশ। চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত আয় দাঁড়িয়েছে, ৮৪৭ কোটি ৪১ লাখ টাকা।

সবজি রপ্তানিকারক মোহাম্মদ মনসুর জানান, একই মার্কেটে গিয়ে বাংলাদেশি পণ্যের প্রাইজটা হাফ হয়ে যায় ফেডের কারণে। কোলকাতায় এক কেজি মালের ভাড়া ইউরোপের জন্য ১ ডলার ৬০ সেন্ট থেকে ২ ডলার। ঢাকাতে এটা ৪ ডলার, অলমোস্ট ডাবল। কিন্তু মালগুলো একই মার্কেটে যাচ্ছে। এই ইমপ্যাক্টের জন্য কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি।

তবে, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা বলছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুর রশিদ জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আমাদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমুহতে রপ্তানি বন্ধ ছিলো। কিন্তু এই যুদ্ধ কিছুটা স্তিমিত হওয়ার কারণে বা যুদ্ধ বিরতির কারণে খুবই পজিটিভলি, খুবই ভালোভাবে আমরা রপ্তাই করতে পারছি।

পরিবহন খরচ কমানোসহ সবজি রপ্তানিতে নীতি সহায়তার পরামর্শ, কৃষি অর্থনীতিবিদদের।

কৃষি অর্থনীতিবিদ মো. জাহাঙ্গীর আলম খান বলেন, কীভাবে আমরা কার্গো স্পেস বাড়াতে পারি এবং আমাদের যে রপ্তানিকারক আছে তারা কীভাবে সক্ষমতা অর্জন করতে পারে, এবং তার জন্য ভাড়াটা কতটা কমানো যায়।

বিশ্বে সবজি উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে, বাংলাদেশ। এখান থেকে সবজি রপ্তানি হয়, ৪০টির বেশি রাষ্ট্রে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ