ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে তিন জেলায় ৬ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:৩১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:৩৮:০৪ অপরাহ্ন
পানিতে ডুবে  তিন জেলায় ৬ শিশুর মৃত্যু ফাইল ছবি
পানিতে ডুবে নাটোর, মাগুরা ও জামালপুরে ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) তিন জেলার পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদন:

জামালপুর:

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মাদারগঞ্জে জোড়খালি ইউনিয়নে বাড়িতে উঠানে গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামের দেড় বছর বয়সী এক শিশু মারা যায়। অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন বেতেগা গ্রামের এলাকার জাহিদুল ইসলামের ছেলে। বকশীগঞ্জের মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

নাটোর: 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- মো. আরাফাত (১১) ও নূর মোহাম্মদ (১০)। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে আরাফাতের নানা পুকুরের পাশে তাদের খেলতে দেখেছিলেন বলে জানায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজা শুরু করলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, মাগুরায় পানিতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ