ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মোহাম্মদপুরে সড়ক থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৪৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৪৩:১৮ অপরাহ্ন
​মোহাম্মদপুরে সড়ক থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার ​ছবি: সংগৃহীত
ঢাকার মোহাম্মদপুরে সড়ক থেকে মানুষের মাথার খুলি ও কিছু হাড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) বিকাল ৫টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়ক থেকে এসব দেহাবশেষ পাওয়ার কথা বলেন মোহাম্মদপুর থানার এসআই আখতারুজ্জামান সরকার।

তিনি বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে কাদেরাবাদ হাউজিংয়ের ব্লক-সি এর একটি বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সামনে থেকে মাথার খুলিসহ বিভিন্ন হাড়ের অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো দেখতে অনেক পুরাতন মনে হয়েছে।”

আশপাশের কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বলেও জানান তিনি।

এসআই আখতারুজ্জামান আরো বলেন, “যেখানে এগুলো পাওয়া গেছে, সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমরা আশপাশে খোঁজখবর নিচ্ছি।”

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ