ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন বন্ধ থাকবে পত্রিকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৪০:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৪০:৫১ অপরাহ্ন
​ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন বন্ধ থাকবে পত্রিকা
ঈদুল আজহা উপলক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এ সময়ে দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে জানানো হয়েছে।

সোববার (১৮ মে) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে।

এছাড়া ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নোয়াবের সব সদস্যকে বিষয়টি অনুসরণের অনুরোধ জানানো হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ