ঈদুল আজহা ২৮ মে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৫-২০২৬ ০৭:৫০:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৬ ০৯:৩০:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (২৮ মে) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং সে অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
এর আগে রোববার (১৭ মে) সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। এরপর ঈদের তারিখ জানায় এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। পরে পাকিস্তান, ওমানসহ বেশকিছু দেশ ২৭ মে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।
অন্যদিকে রোববার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ ঘোষণা করে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ দেশটিতে জিলহজের প্রথম দিন চলছে। এছাড়া আগামী ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে।
রোববার তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে।
ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স