ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​জাতীয় নির্বাচনে ইসির অবস্থান ছিল সিরাতুল মুস্তাকিমের মতো: সিইসি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০২:৪৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০২:৪৮:৫০ অপরাহ্ন
​জাতীয় নির্বাচনে ইসির অবস্থান ছিল সিরাতুল মুস্তাকিমের মতো: সিইসি ​ছবি: সংগৃহীত
সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) লুকানোর মতো কিছুই ছিল না। নির্বাচন কমিশনের অবস্থান ছিল সিরাতুল মুস্তাকিমের মতো। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৮ মে) দুপুরে ইটিআই ভবনে আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি।

সংসদ নির্বাচনের মূল্যায়ন নিয়ে সিইসি জানান, ভালো নির্বাচনের সংস্কৃতির উন্নয়নে ইসি কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে ১০০ শতাংশ সুষ্ঠু করতে দলগুলোর সহযোগিতা প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও ঠিক হয়নি। সরকারের সঙ্গে আলোচনা ও বিধিমালা সংশোধন শেষে সিদ্ধান্ত নেবে কমিশন।

অনুষ্ঠানে সরকার দলীয় হুইপ বলেন, বিগত সময়ে দেশের নির্বাচন ব্যবস্থা হোঁচট খেলেও এবারের নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম। সরকার ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য থাকলেও দেশ ও জাতির স্বার্থে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ সংসদ নির্বাচনের অব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও ইসির প্রতি আহবান জানান।

একইসঙ্গে নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে এনসিপি নেতা নাসীরউদ্দিন পাটওয়ারী নির্বাচন কমিশনকে বিচারের মুখোমুখী করার হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথে নামার ঘোষণাও দেন তিনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ