দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৫-২০২৬ ০১:১৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৬ ০১:১৭:৫৯ অপরাহ্ন
ফাইল ছবি
স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (১৮ মে) সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং।
এর আগে, গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির বিদেশযাত্রার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স