ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৬:৫৭:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৭:০১:১৯ অপরাহ্ন
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এরপর মনোনয়নপত্র জমা বা দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে। মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিসিবি নির্বাচনের ডামাডোল: কাউন্সিলর মনোনয়নে চমক, প্রস্তুত হচ্ছে তিন ক্যাটাগরি
বিসিবির এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট মহলে ইতোমধ্যেই ব্যাপক গুঞ্জন ও তোড়জোড় শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে কারা আসছেন এবং দেশের ক্রিকেটের শীর্ষ নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছেন ক্রীড়ামোদিরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ