স্বাস্থ্যমন্ত্রী
হাম পরিস্থিতি খারাপ হলে বাড়ানো হবে হাসপাতালের সক্ষমতা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৫-২০২৬ ০৬:০৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৫-২০২৬ ০৬:০৯:১০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, পরিস্থিতির আরও অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতার কারণে পরিস্থিতি সামাল দিতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তবে টিকার কার্যকারিতা দৃশ্যমান হতে কিছুটা সময় লাগছে।
সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি আরও খারাপ হলে হাসপাতালগুলোর শয্যা ও চিকিৎসাসেবা সক্ষমতা বাড়ানো হবে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে সারা দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স