ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ অবশ্যই উন্মুক্ত থাকতে হবে, ট্রাম্প-শি বৈঠকে ঐকমত্য

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১১:২৭:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ১১:৪১:২২ পূর্বাহ্ন
হরমুজ অবশ্যই উন্মুক্ত থাকতে হবে, ট্রাম্প-শি বৈঠকে ঐকমত্য ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত থাকতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প-শি বৈঠক নিয়ে হোয়াইট হাউসের প্রকাশিত বিবৃতিতে তাইওয়ান ইস্যুর উল্লেখ না থাকলেও হরমুজ প্রণালি নিয়ে আলোচনার কথা তুলে ধরা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ‘চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ভালো বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চীনে মার্কিন ব্যবসার বাজার সম্প্রসারণ এবং শিল্পখাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি নিয়েও কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক প্রভাবশালী কোম্পানির নেতারাও বৈঠকে যোগ দেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রে ফেন্টানিল তৈরির কাঁচামালের প্রবাহ বন্ধে অগ্রগতির ওপর জোর দেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের আরও কৃষিপণ্য কেনার’ ওপর জোর দেন তিনি।

হোয়াইট হাউস জানায়, ‘জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত থাকতে হবে। প্রণালিটির সামরিকীকরণের বিরোধিতা করে চীন এবং এর ব্যবহারের জন্য কোনও ধরনের টোল আরোপের প্রচেষ্টারও বিরোধী। ভবিষ্যতে এই প্রণালির ওপর চীনের নির্ভরতা কমাতে আরও বেশি মার্কিন তেল কেনার আগ্রহও প্রকাশ করেছেন শি।

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, এ বিষয়েও দুই দেশের মধ্যে ঐকমত্য রয়েছে।’
হোয়াইট হাউসের এই বিবৃতির বিষয়ে অবশ্য চীন আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করেনি।

এর চীনা পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান ইস্যু ‘সঠিকভাবে’ মোকাবিলা করা না হলে ‘দুই দেশের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে শি।

চীনা প্রেসিডেন্ট বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে তাইওয়ান প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে পরিচালিত হলে দ্বিপাক্ষিক সম্পর্কে সামগ্রিক স্থিতিশীলতা আসবে।’

চীনা প্রেসিডেন্ট সতর্কবাণী উচ্চারণ করে যোগ করেন, ‘অন্যথায়, দুই দেশের মধ্যে সংঘর্ষ ও দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, যা পুরো সম্পর্ককে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ