ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি যানজট, ভোগান্তিতে যাত্রীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৫-২০২৬ ১১:২৩:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৫-২০২৬ ১১:৪৫:২৩ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৫ মে) ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে গেলে এ যানজটের সূত্রপাত হয়।
পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহণ চালকরা।
জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহন।
ট্রাকচালক ওমর ফারুক বলেন, আমি মেঘনা সেতু থেকে যানজটে আটকে আছি। ভাটেরচর পর্যন্ত আসতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।
বাসচালক আব্দুল হামিদ বলেন, আমি তেতৈতলা হাশ পয়েন্ট এলাকা থেকে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।
গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরানোর কাজ চলমান রয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স