শিশুকে ভুল টিকা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৫-২০২৬ ০৮:০০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৫-২০২৬ ০৮:০২:০৫ অপরাহ্ন
ফাইল ছবি
টাঙ্গাইলে ৩৪ দিনের এক শিশুকে হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা দেয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই শিশুর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীনর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
ভুক্তভোগী ওই পরিবারকে কেন ৫০ লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়। টাঙ্গাইলের ভূঞাপুরে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দেয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন।
বুধবার (১৩ মে) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। তবে এ ভ্যাকসিন দেয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। তিনি না দিয়ে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।
পরিবারের অভিযোগ, ভুল টিকা দেয়ার প্রতিবাদ করায় স্বাস্থ্যকর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স