ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কলাপাড়া শহরে খালের অবৈধ স্থাপনা অপসারণ শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১২:৩৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১২:৩৭:৫৫ অপরাহ্ন
​কলাপাড়া শহরে খালের অবৈধ স্থাপনা অপসারণ শুরু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার একমাত্র ড্রেনেজ খালের দুই পাড় দখল করে গড়ে তোলা স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক। পুলিশ ও আনসার সদস্যরা এ কাজে সহায়তা করছেন। 

প্রশাসনসূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ৭৮ টিসহ শতাধিক স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান শুরু হয়েছে। একদিন আগে এ সংক্রান্ত মাইকিং করা হয়। অনেকে স্বেচ্ছায় নিজের স্থাপনা অপসারণ করে নিতে শুরু করেছেন। তবে পাকা ও বহুতল স্থাপনা ও স্থাপনার বর্ধিত অংশ প্রকৌশল বিভাগের সহায়তায় অপসারণ করা হবে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছেন। 

কলাপাড়া পৌরশহরের প্রাণখ্যাত রহমতপুর ড্রেনেজ খালটি রক্ষায় সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে খালটির দুটি অংশের বর্জ্য অপসারণ করা হয়। পানির প্রবাহ সচল করতে খালটি রক্ষায় পরবর্তীতে পুনর্খনন করা হবে বলে ইউএনও কাউছার হামিদ নিশ্চিত করেছেন। তিনি জানান শহরবাসীর বাসোপযোগি পরিবেশ বজায় রাখতে এই খালটি রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ