ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মুক্তির আগে স্থগিত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৭:৩১:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৭:৩১:২২ অপরাহ্ন
​মুক্তির আগে স্থগিত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ ​ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা মৌসুমী অভিনীত বহুল আলোচিত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদপত্র মুক্তির মাত্র দুই দিন আগে স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন)।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, একজন অভিনেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে সিনেমাটির সেন্সর সার্টিফিকেট স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, “সেসময় প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় চলচ্চিত্রটিকে সেন্সর দেওয়া হয়েছিল। পরবর্তীতে লিখিত অভিযোগ পাওয়ায় এটি স্থগিত করা হয়েছে।”

অভিযোগে বলা হয়েছে, জেবা জান্নাতের সঙ্গে নাটক হিসেবে কাজটির চুক্তি হয়েছিল। কিন্তু নির্মাতা হাসান জাহাঙ্গীর পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেন—চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে সেন্সর সনদ স্থগিত করা হয়।

সিনেমাটির পরিচালক ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী ও জেবা জান্নাত।

এর আগে মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানিও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তাদের দাবি, একটি স্বল্পদৈর্ঘ্য নাটক হিসেবে নির্মিত কাজকে পরবর্তীতে অনুমতি ছাড়াই পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল।

মৌসুমী জানান, কাজটি মূলত স্বল্প সময়ের একটি গল্প ছিল এবং শর্ত অনুযায়ী সীমিত শুটিং হওয়ার কথা ছিল। পরে তা বাড়িয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে টেলিফিল্মে রূপান্তরের আলোচনা হয়।

সূত্র: বিডি নিউজ

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ