ঘুমন্ত স্বামীর গলা কাটার অভিযোগে আটক স্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৫-২০২৬ ০৬:০৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৫-২০২৬ ০৬:০৯:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় ঘুমন্ত স্বামীর গলা কাটার অভিযোগে স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত হৃদয় (২৬) ওই এলাকার গাউছিয়া মসজিদের এরশাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি ছুরি দিয়ে ঘুমন্ত স্বামী হৃদয়ের গলা কাটার চেষ্টা করেন তার স্ত্রী সাথী। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ঘটনার পর স্ত্রী উম্মে জান্নাত সাথীকে আটক করে পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ খবরের কাগজকে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স